ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“মোটরসাইকেল বহর নিয়ে থানায় শোডাউন দিতে গিয়ে ফেঁসে গেলো তারা”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী থানায় মোটর সাইকেলের শোডাউন নিয়ে অভিযোগ দিতে গিয়ে আটক হয়েছে ১৩ মোটর সাইকেল।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এলাকার অর্ধ শতাধিক যুবক মোটর সাইকেলের বহর নিয়ে থানায় যায়।

এ সময় এতো মোটর সাইকেল নিয়ে আসার বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ অভিযোগকারীদের কাছ থেকে জানতে চান এবং মোটর সাইকেল আটক করার নির্দেশ দেন।

তবে অভিযোগকারীরা ভুল হয়েছে জানিয়ে এর জন্য দু:খ প্রকাশ করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে তারা এসেছেন তা সমাধানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারকে (জিএম) বলা হয়েছে।

মোটর সাইকেল আটক প্রসঙ্গে ওসি জানান, থানায় যে কোনো একজন আসতে পারতেন। মোটর সাইকেলে ২/৩জনকে বসিয়ে শোডাউন দিয়ে আসার কোনো মানে হয় না। এছাড়া তাদের মধ্যে কারো কারো হেলমেট ছিলো না।

এ ব্যাপারে মোটর সাইকেলগুলোর কাগজপত্র যাছাই বাছাই করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print