ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাতেই ছাত্রদলের কাউন্সিল, ভোটগ্রহণের প্রস্তুতি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দ্রুতই বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল করতে চায় নেতারা। সম্ভবত আজ রাতেই ছাত্রদলের বহুল কাঙ্খিত ও আলোচিত কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে ছাত্রদলের সভাপতি-সম্পাদক প্রার্থীদের বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়। ইতিমধ্যে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ সম্পাদক পদপ্রার্থী একজন প্রার্থী ব্রেকিংনিউজকে জানান, রাতেই হচ্ছে ছাত্রদলের কাউন্সিল। কাউন্সিল নিয়ে নানা জটিলতা থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কার্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৫টায় কাউন্সিলরদের বৈঠক শেষে ভোটগ্রহণ শুরু হবে।

এর আগে সংগঠনের নির্দেশনায় ছাত্রদলের কাউন্সিলররা ঢাকাসহ সারা দেশে থেকে নয়াপল্টনে জড়ো হোন। পরে বিকেলে কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। বৈঠকে অংশ নেন ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও শেষ মুহূর্তে নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়। সব প্রস্তুতি থাকার পরও কাউন্সিল স্থগিত হওয়ায় এরইমধ্যে ৬ষ্ঠ কাউন্সিলের ৫৬৬ জন কাউন্সিলরকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print