ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুবলীগ নেতা খালেদ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। তবে এখন পর্যন্ত খালেদকে তার বাসা থেকে বাইরে বের করা হয়নি।

এর আগে সন্ধ্যায় খালেদের গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় শুরু হয় এ অভিযান। দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখেন র‍্যাবের প্রায় শতাধিক সদস্য।

শীর্ষ সন্ত্রাসী জিসান এর সঙ্গে যুবলীগ নেতা খালেদ।

একই সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র‍্যাব।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেমও খালেদকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খালেদের ব্যবহৃহ বিভিন্ন মালামাল জব্দ করা হচ্ছে। এ কারণে তাকে বাসা থেকে বের করতে সময় লাগছে।

এর আগে, র‌্যাব-১-এর সিনিয়র এএসপি সুজয় সরকার সারাবাংলাকে জানান, বিকেল ৪টা থেকেই গুলশান ২-এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। এই বাড়ির তৃতীয় তলার এ-৩ ফ্ল্যাটটি খালেদের।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print