ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুবলীগ নেতা খালেদের টর্চার সেলে র‌্যাবের অভিযান, নির্যাতনের যন্ত্রপাতি উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব-৩ এর একটি দল।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে টর্চার সেলের সন্ধান মেলে।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘খালেদের টর্চার সেলে অভিযান চলানো হয়েছে।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ‘ইয়াং ম্যান্স ক্লাব’র ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে ১৪২ জনকে আটক করা হয় এবং প্রায় ২০ লাখ টাকা ও মাদক জব্দ করা হয়। পরে রাতে ক্যাসিনোর মালিক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print