ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কান কেটে নেওয়ার ঘটনায় আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গোপালগঞ্জে যুবকের কান কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ শুকুর আহম্মেদ (৫৫) ও তার ছেলে রাজিব শেখ (২৫) সহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী সোহাগ সরদারের (২৫) মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

শেখ শুকুর আহম্মেদ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এ ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিরা হলেন- রাজিব শেখের সহযোগী নিয়ামত শেখ (২৫), মো. আবেদ আলী শেখ (৫০), জুয়েল শেখ (২৪), নাজমুল শেখ (২৩), বোরহান শেখ (৪০) ও শফিক শেখ (৩৬)।

টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবির বলেন, এ ঘটনায় আট জনকে আসামি করে সোহাগের মা কোহিনুর বেগম একটি মামলা করেছেন। তবে এখনও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্তে নেমেছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (১৬ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় সোহাগ সরদারের একটি কান কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করে প্রতিপক্ষ। তার দাবি, দীর্ঘদিন ধরে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মামলার আসমিরা এ ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print