ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে ধরা কিশোরী!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে আসা ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

রাজবাড়ীর কালুখালী উপজেলার পারকুল গ্রাম থেকে বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভারতে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার পিবিআই যশোরের নিজ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিফ্রিংয়ে তিনি জানান, পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মোবাইলে ওই কিশোরীর সাথে তার পরিচয় হয়। এরপর গত ২৭ এপ্রিল তাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন আকবর এবং বিয়ে করেন।

পরে আকবর আবারও ভারতে চলে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভারতের ফেজারগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। ভারতীয় পুলিশ তদন্তে কিশোরীকে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পান এবং আকবরকে আটক করে। এরপর মেয়েটিকে উদ্ধারে ভারতের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে পিবিআই যশোর। সর্বশেষ বুধবার রাতে তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

উদ্ধার হওয়া কিশোরীকে আদালতের মাধ্যমে দেশে পাঠোনোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print