ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আটক “হ্যাং আউট” মালিকের ছেলে ও কর্মচারীর বিরুদ্ধে পুলিশের মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে “হ্যাং আউট” নামে পুল ও  স্নোকার (জুয়ার আসর) এ পুলিশ অভিযান চালিয়েছে আটক ২ জনের বিরুদ্ধে মামলা করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার মধ্য রাতে পুলিশ বাদী হয়ে টাকার বিনিময়ে জুয়ার অভিযোগে এ মামলা করেন।

মামলায় “হ্যাং আউট”এর মালিক গোলাম রসুল বাবুলের ছেলে মো. খালিদুজ্জামান (৩৬) ও কর্মচারী মো. রুবেল হসাইন (২৪)কে আসামী করা হয়েছে।

খালিদুজ্জামানের গ্রামের বাড়ী শাহনগর ইব্রাহিম পোস্ট মাষ্টারের বাড়ি রাউজান। কর্মচারী মো. রুবেল হসাইন কুমিল্লা জেলার চান্দিনা থানার আরিকলা গ্রামের মো. গফুর আলী বাড়ির মো. তৈয়ব আলীর ছেলে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, জুয়া এবং মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে নগরীর আলমাস সিনেমা সংলগ্ন “হ্যাং আউট” নামে একটি পুল  স্নোকার খেলার আড়ালে জুয়ার আস্তানা পুলিশ অভিযান চালায়। এসময় ২৫জনকে খেলারত অবস্থায় পাওয়া গেলেও তাদের ছেড়ে দেয়া হয়েছে। মালিকের ছেলেসহ এক কর্মচোরীকে আটক করা হয়।

পরে টাকার বিনিময়ে পুল খেলা পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি মহসীন আরো বলেন, মালিক পক্ষ এ খেলায় যারা হেরে যান তাদের কাছ থেকে ৩০ টাকা করে নিয়ে থাকেন বলে স্বীকার করেছেন।  এসময় কোন প্রতিষ্ঠানটির মালিক সহ ২ জনকে আটক করেছে।

তিনি বলেন, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আমরা প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছি।

*চট্টগ্রামে আলমাস সংলগ্ন হ্যাং আউটে অভিযান, মালিকপুত্রসহ আটক ২

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print