ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাজীর দেউড়িতে ছাত্রদলের ঝটিকা মিছিল, পুলিশ আটক করলো নিরীহ কিশোরদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের কাজীর দেউড়িতে ছাত্রদলের একাংশের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে নাসিমন ভবনের সামনে এলে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। তবে পুলিশ নাসিমন ভবনের সামনের মাঠ থেকে ক্রিকেট খেলারত ৬/৭ জন কিশোরকে আটক করে নিয়ে গেছে।

আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

.

নগর ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ জানান, নগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আসিফ চৌধুরী লিমনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবিতে হামলার প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হল-সাকিব হোসেন, মোজাম্মেল বাবু, রাহাত ও রায়হান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, নাসিমন ভবন এলাকা থেকে কাকে আটক করা হয়েছে। আমি এখনো জানি না।  আমি একটা সভায় আছি। তবে ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিলে পুলিশ তাদের বাধা দিয়েছে শুনেছি।  নিরীহ কেউ আটক হয়ে থাকলে তাকে ছেড়ে দেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print