ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় পুলিশের ও ছিনতাইকারীদের মধ্যে গোলাগুলির ঘটনার পর এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানায় পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে টাইগারপাস বালুরমাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ছুরি উদ্ধার করা হয় হয়েছে।

গুলিবিদ্ধ ছিনতাইকারী খুলশী থানার মতিঝর্ণা এলাকার জালাল মাঝির ছেলে মো. রাজু (২৬) বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।

সিএমপির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চত করে বলেন, রাতে টাইগারপাস বালুরমাঠ এলাকায় ছিনতাইকারীদের গ্রেফতার করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পু্লিশও পাল্টা গুলি চালালে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

এঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন ও কনস্টেবল গিয়াস। তিনি বলেন, গুলিবিদ্ধ ছিনতাইকারীকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print