ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে আবুল হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার বাগানবাজার ইউনিয়নের দুলিয়াছড়ি গ্রামের নিজ বসতঘরে কীটনাশক পান করে সে আত্মহত্যা করে বলে জানা যায়। নিহত আবুল হোসেন ওই এলাকার আলী আজগরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, প্রেম করে ৪ বছর আগে দাঁতমারা ইউনিয়নের ইসলাপুর এলাকার বদিউল আলমের মেয়েকে আবুল হোসেন বিয়ে করে। বিষয়টি ছেলের পরিবার মেনে না নেয়ায় বাপের বাড়িতেই থাকতো স্ত্রী।

ঘটনার দিন আবুল হোসেন তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে গেলে তার সাথে যেতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর অবুল হোসেন রাতে বাড়িতে এসে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ আমার সংবাদকে বলেন, ছেলে ও মেয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print