ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাকুরীর প্রলোভনে নারীকে গণধর্ষণ: রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

রকিবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাত সাড়ে ১২টায় ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এর আগে ধর্ষণের শিকার ওই নারী তাদের বিরুদ্ধে মামলা করেন।

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর সেখানে রিহ্যাব নেতাদের গণধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এ অভিযোগের প্রেক্ষিতে রাতে পুলিশ অভিযান চালিয়ে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করে।

এদিকে, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print