ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ টাকা দামে চাউল জনগনকে দেওয়া হচ্ছে 

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

fatikcari-ctg-01-10_-2016-1
ফটিকছড়ি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উক্ত সম্মেলন উদ্বোধক করেন সাবেক রাষ্ট্রদূত জেলা আ’লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। উপজেলা আ’লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, আওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুর হায়দার বাবুল, গিয়াস উদ্দিন, ফখরুল আনোয়ার, এম সোলায়মান, উত্তর জেলা নেতা আবু তৈয়ব, নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাইদ ইরান, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাহেদুল আলম প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ টাকা দামে চাউল জনগনকে দেওয়া হচ্ছে। বাংলার মাটিতে কোন যুদ্ধাপরাধীর ঠাই হবেনা। তাদের বিচার হবেই, কেউ বন্ধ করতে পারবেনা। বঙ্গবন্ধু কন্যা কারো রক্তচক্ষুকে ভয় করেনা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গঠনতন্ত্র অনুযায়ী পুরাতন কমিটি ভেঙ্গে ৭১ সদস্য বিশিষ্ট্য উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হবে। উপজেলার দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন হতে ত্যাগী আওয়ামীলীগ নেতাদের মধ্য থেকে ২১ জন করে কাউন্সিলরসহ সর্বমোট ৪’শ ১৪ জন কাউন্সিলরের ভোটে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print