ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বিয়ের দুই মাসের মাথায় গৃহবধূ খুন, স্বামী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শারমিন আক্তার সুমি

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন নাজির পাড়ায় স্বামীর নির্যাতনে খুন হয়েছে শারমিন আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূ।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেন লিটনকে আটক করেছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকলি কলেজ হাসপাতালে ভর্তি করার পর সুমির হয় বলে তার পরিবার জানায়।

এর আগে নাজির পাড়ার মানিক ভিলার নিচতলায় শশুরের বাসায় পারিবারিক কলহের জের ধরে সুমিকে নির্যাতন করা হয় বলে জানায় পরিবারের সদস্যরা।

.

নিহত সুমির মা চেমন আরা বেগম জানান, সামাজিক ভাবে মাত্র দুই মাস আগে নোয়াখালীর উত্তর শুল্লিকা এলাকার কামাল উদ্দিনের ছেলে লিটনের সাথে সুমির বিয়ে হয়।

বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা এবং ফার্নিচারসহ অন্যান্য মালামাল দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে সুমির উপর শাররীক নির্যাতন শুরু করে লিটন। ২ মাসে ৩ বার তাকে (সুমিকে) মারধর ও নির্যাতন করে। এনিয়ে শালিস বিচার হয়েছে।

সোমবার সন্ধ্যায় সুমির স্বামী লিটন শশুর বাড়ীতে ফোন করে জানায় সুমি অসুস্থ্য হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। মা-ভাবী মামারা হাসপাতালে গিয়ে দেখেন সুমির লাশ পড়ে আছে।

হাসপাতালে নিহত সুমির মা ভাবীর আহাজারী।

সুমির মা অভিযোগ করেন, তার মেয়েকে নির্যাতন চালিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায়ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম বলেন, পারিবারিক দাম্পত্য কলহের জেরে সারমিন নামে এক গুহবধুকে নির্যাতনের কারণে মারা গেছে। আমরা তার স্বামীকে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শারমিনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print