ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আবরার হত্যা: আসামীর পক্ষে আইনজীবী নিযুক্ত হয়ে দল থেকে বহিস্কার এ্যাড. মোর্শেদা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি সাদ্দাম এর পক্ষে আইনজীবি নিযুক্ত হওয়ায় দল থেকে বহিস্কার হয়েছেন অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী।

বিএনপির পেশাজীবী সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে সংগঠন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।

বিএনপি সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিপক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন মোর্শেদা খাতুন শিল্পী। এ নিয়ে বিভিন্ন মহলে বিএনপির সমালোচনা শুরু হয়। এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print