ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাতিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের বড় দেইল গ্রামে বজ্রপাতে দুই মহিষ পালকের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে, বুড়ির চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় দেইল গ্রামের খানার বাড়ির কামাল উদ্দিন’র ছেলে কামরুজ্জামান (৪৫), একই গ্রামের জিয়াউল হক মিস্ত্রি বাড়ির কামাল উদ্দিন’র ছেলে আবুল কালাম (৫৫)।

আজ বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মহিষ চরাতে মাঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িরচর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নূরুল আমিন ঘটনা নিশ্চিত করে জানান, সকাল থেকে বুড়িরচরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কয়েকটি বজ্রপাতের ঘটনাও ঘটে। বৃষ্টির মধ্যে লালচর এলাকার মাঠে ছেড়ে আসা মহিষ দেখতে যায় কামরুজ্জামান ও কালাম। মাঠের কাছাকাছি গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে জমিতে পড়ে থাকতে দেখে তাদের বাড়িতে খবর দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে দুই কৃষক মহিষ নিয়ে মাঠে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print