ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে খালেদা ও তারেকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1_70130
বেগম জিয়া ও তারেক রহমান।

ফেসকুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মূখ্য বিচারিক হামিক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার অপর আসামী হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের বাদি হয়ে দুপুরে এ মামলা দায়ের করেন।
আদালত মামলার নথি গ্রহণ করেছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

বাদির আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হাসেম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,২৫ সেপ্টেম্বর বিএনপি নেতা ইরাদ আহমেদ সিদ্দিকী তার ব্যক্তিগত ফেসবুক পেইজে ইংরেজিতে একটি পোস্ট দেন।

বাংলায় এর অর্থ করলে দাঁড়ায়, শেখ হাসিনাকে হত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করেছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যোগ গ্রহণ করেছেন বলে পেইজে মন্তব্য লিখেন।

ইরাদ আহমেদ সিদ্দিকীর এ ফেসবুক পোস্টের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপির নির্বাহী কমিটির সদস্য। নিশ্চয়ই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তিনি এ পোস্ট দিয়েছেন বলে বাদি আর্জিতে উল্লেখ করে। তাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print