ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

accident
ছবি: প্রতিকী।

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ৪ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের সিরাজগঞ্জগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে এসে পৌঁছায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।

এতে ট্রাকে থাকা ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়, আহত হয় ৫ জন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print