ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মোহনা টিভি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2-3
মোহনা টেলিভিশনের হেড অব নিউজ মারুফ উদ দৌলা খান’র নেতৃত্বে প্রেসক্লাবের ভিআপি লাউঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাখে সৌজন্য সাক্ষাত।

চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি দল। সম্প্রতি মোহনা টেলিভিশনের হেড অব নিউজ মারুফ উদ দৌলা খান’র নেতৃত্বে প্রেসক্লাবের ভিআপি লাউঞ্জে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।

সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মোহনা টেলিভিশনের চট্টগ্রামের নব নিযুক্ত ব্যুরো চীফ জামাল হোসাইন মন্জু এবং টিমের অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এসময় চট্টগ্রামে মোহনা টিভি’র নতুন ব্যুরো চীফসহ পুরো টিমকে পেশাগত দায়িত্ব পালনে প্রেসক্লাবের সহযোগিতা কামনা করেন মোহনার হেড অব নিউজ মারুফ উদ দৌলা খান। তিনি বলেন, চট্টগ্রামে এখন থেকে মোহনা টেলিভিশনের সংবাদ কর্মীরা পূর্ণ পেশাদারিত্ব নিয়ে কাজ করবে।

প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার বলেন, সততার সাথে পেশাগত দায়িত্ব পালনে মোহনার সংবাদ কর্মীসহ ব্যুরো অফিসের পুরো টিমকে আন্তরিকভাবে সহযোগিতা করা হবে।

সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সামশুল হক হায়দরী,মোহনা টেলিভিশনের হেড অব প্রোগ্রাম মিনহাজুর রহমান,ব্রডকাস্ট ম্যানেজার ওয়াহিদ জামিল, এস এ টিভি’র ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print