ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pepar-pic-05-10-2016
পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার শারদীয় বস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা।

সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে সম্মানজনক ও মর্যদাপূর্ণ স্থান লাভ করেছে। জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে তিনি কাজ করে চলেছেন এবং তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা পদক লাভ করছেন। তিনি যোগ্যতা ও মেধায় আন্তর্জাতিক নেতার সম্মান লাভ করেছেন। তাঁর সরকার সকল মানুষের সাংবিধানিক সমধিকার নিশ্চিত করেছে। স্বাধীনভাবে ধর্মানুষ্ঠান পালনের নিশ্চিয়তা বিধান করেছে।

তিনি বুধবার বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার শারদীয় বস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র আরো বলেন-শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পূজার্থীদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা নি:শঙ্কচিত্তে-নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন। সরকার-প্রশাসন আপনাদের পাশে রয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা পুজা উদযাপন পরিষদকে সার্বিক সহযোগিতাদানের আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে জেলাব্যাপী শারদীয় বস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিষদের সাবেক সভাপতি ও বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, সাঊেশ সভাপতি অধ্যাপক নারায়ন চৌধুরী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড্ নিতাই প্রসাদ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক এড্ চন্দন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। সভা পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পাল। এসময় জেলা/উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, অধ্যক্ষ বিজয়লক্ষী দেবী, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, সুনিল ঘোষ, বিজয় গোপাল বৈষ্ণব, বিশ্বজিত পালিত, অলক মহাজন, আইনজীবি বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড্ সমীর দাশগুপ্ত, উত্তম শর্মা, মাস্টার পরিমল কান্তি দে, রিমন মুহুরী, অজিত বিশ্বাস, লিটন শীল, প্রদীপ গুহ, উৎপল রক্ষিত, এড পংকজ চৌধুরী, রাজীব দাশ, দোলন মজুমদার, রতন চৌধুরী, বাবুল দে, লিংকন চক্রবর্ত্তী, ম্যালকম চক্রবর্ত্তী, কল্লোল সেন, বিকাশ মজুমদার, অনুপ রক্ষিত, সুভাষ দাশ, সাগর মিত্র, সজল চৌধুরী, সুভাষ চৌধুরী টাংকু, হরিপদ চৌদুরী বাবুল, ডা: সন্তোষ দে প্রমূখ।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print