ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নাফ নদীতে মাছ শিকার ধরার সময় মিয়ানমারের সীমান্ত রক্ষীর গুলিতে জেলে নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জেলে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ঝিমংখালী সীমান্তে নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নুর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। আহত আরেক জেলে আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে।

স্থানীয় জেলেরা জানায়, বৃহস্পতিবার ভোরে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মারা যান নুর মোহাম্মদ। এছাড়া আবুল কালাম নামের আরেক জেলে আহত হয়েছেন।

বিভিন্ন সময় বিজিপি টহলের সময় বাংলাদেশি জেলেদের নির্যাতন করে বলেও অভিযোগ করেন স্থানীয় জেলেরা।

লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print