ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজশাহীতে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার সকাল ১০টা দিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।

এদিকে এঘটনায় জড়িত সন্দেহে আটক ২৫ জনের মধ্যে ৫ জনকে ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের তথ্যে চিহ্নিত করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।

এর আগে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে যাওয়ার সময় কলেজ ক্যাম্পাসে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাঁতার জানার কারণে প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন। পরে এই ঘটনায় রাতেই অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০ জন অজ্ঞাত শিক্ষার্থীর নামে মামলা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print