ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাপন দেশে নয়, বিদেশে ক্যাসিনো খেলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার যে ভিডিও প্রকাশ হয়েছে তা দেশের নয়।
আজ রবিবার সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএসআরএফ সংলাপে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকেও আইনের আওতায় আনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।’

যারা ক্যাসিনো ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন, তাদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো বিষয়ে কেউ এখানে ছাড়া পাচ্ছে না। আমরা এ পর্যন্ত যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারা মূলত ক্যাসিনো ব্যবসার উৎপত্তি ঘটিয়েছে। যারা ক্যাসিনো ব্যবসা লিড দিচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার চেষ্টা করেছি।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print