ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়।

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে নিজ কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। এরপর আজ পলাতক ওই মাদ্রাসার অধ্যক্ষ এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে রাখে।

এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print