ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ২ ভাই নিহত, আহত ৩০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

titu20161009185404
কিশোরগঞ্জে দুগ্রুপের সংর্ঘষে আহতদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরগঞ্জ জেলা সদরের বৌলাই ইউনিয়নে দু’গ্রুপের সংঘর্ষে আব্দুল মালিক (৫২) ও তার ভাই আবু সিদ্দিক (৪৭) নিহত হয়েছেন। এই সংঘর্ষে উভয়পক্ষের আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (০৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক ও আবু সিদ্দিক ওই গ্রামের কাছুম আলীর ছেলে। আহতদের মধ্যে আব্দুল লতিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এলাকাবাসি জানায়, বৌলাই ইউনিয়নের আব্দুল মালিক গ্রুপ ও রবি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রেশারেশি চলে আসছিল। রবিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের লোকজন কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল মালিক ও তার ভাই আবু সিদ্দিক গুরুতর আহত হন। আহতাবস্থায় ২ ভাইকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ভাই আব্দুল মালেক পক্ষের লোক।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান ও মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print