ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

উবারের মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন ছাত্রীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর বিজয় স্মরণীতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আকতার জুঁই (২৪) মারা গেছেন।

আজ সোমবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার সকালে রাজধানীর পূর্ব কাজীপাড়া থেকে উবারের মোটরসাইকেলযোগে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় বিজয় স্মরণী মোড়ে এ দুর্ঘটনায় পড়েন।

নিহত আকলিমা আকতার জুঁই ইডেন মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় জুঁইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা দেখে আইসিইউতে রাখার সিদ্ধান্ত দেন।

আহতের খালাতো বোন ঋতু আকতার বলেন, ‘সকালে মিরপুর কাজীপাড়া থেকে ফার্মগেট কোচিংয়ে যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল থেকে পড়ে গেছে শুনেছি। কিন্তু কিভাবে কি হয়েছে জুঁইয়ের জ্ঞান ফিরলে বলতে পারব।’

উদ্ধারকারী মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে তিনি নিচে পড়ে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসেন চালক (সুমন)। জুঁই মাথায় গুরুতর আঘাত পান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print