ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাবা-মাকে ‘কুপিয়ে হত্যা’ করল ছেলে!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

যশোরের চৌগাছা উপজেলায় নিজের বাবা ও মাকে ‘কুপিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

আজ বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগম (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মিলনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, নিহত মহিরউদ্দিনের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায় অবস্থিত। সকালের দিকে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই সময়ে তাদের বড় ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তার পিছু নেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল হোসেন জানান, মিলন আগে থেকেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করত।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা-মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মিলন। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনার পর অভিযুক্ত মিলনকে গ্রাম থেকে তিন-চার কিলোমিটার দূরের একটি মাঠ থেকে আটক করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print