ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইরাকে দূতাবাসে হামলার পর মধ্যপ্রাচ্যে আরও ৪ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মার্কিন হামলায় ইরাকের আধাসামরিক বাহিনীর ২৫ জন নিহত হওয়ার পর মঙ্গলবার বাগদাদে দেশটির দূতাবাসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা কম্পাউন্ডের কাছে প্রহরা চৌকিতে আগুন ধরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলায় উসকানি দেয়ার জন্য ইরানকে দায়ী করেছেন। খবর সিএনএন ও রয়টার্সের।

এর জন্য ইরানকে চরম মূল্য দিতে বলেও হুমকি দিয়েছিলেন তিনি। পেন্টাগন বলছে, দূতাবাস কর্মকর্তাদের রক্ষায় অতিরিক্ত মেরিন সেনা পাঠানো হয়েছে।

৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৭৫০ সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব অতিরিক্ত সেনাকে মোতায়েনের প্রস্তুতি নেয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, মার্কিন স্থাপনা ও নাগরিকদের বিরুদ্ধে হুমকির মাত্রা বাড়তে থাকায় যথাযথ এবং অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সেনা মোতায়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলেন, এই ৭৫০ সেনা বর্তমানে কুয়েতে অবস্থান করবেন। প্রয়োজন অনুসারে চার হাজার সেনা অঞ্চলটিতে পাঠানো হবে। স্থানীয় বাহিনীকে সমর্থন করতে পাঁচ হাজারের বেশি মার্কিন সেনা বর্তমানে ইরাকে অবস্থান করছে।

রোববার ইরাকের পশ্চিমাঞ্চলে আধাসামরিক বাহিনীর ৫টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা চালায় অন্তত ২৫ জন নিহত হন। এ কারণে মার্কিন দূতাবাসে হামলা চালান বিক্ষুব্ধ ইরাকিরা

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print