ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে র‌্যাবের অভিযান: ৩ সহযোগীসহ দুধর্ষ সন্ত্রাসী সুমন গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী মোঃ সুমন (৩৬) ও তার তিন সহযোগীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে র‌্যাব-৭ এর সন্ত্রাসী সুমনের বসত ঘর থেকে ১টি বিদেশী পিস্তল ও ৫টি ওয়ানশুটার গান, ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-দুধর্ষ সন্ত্রাসী মোঃ সুমন (৩৬), তার সহযোগী মোঃ আসাদুল্লাহ (২৬), মোঃ ফারুক প্রকাশ জাহেদ (২০) ও মোঃ আরিফ (২০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- আটককৃত ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে আসামী মোঃ সুমন (৩৬) এর বসত ঘর তল্লাশী করে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৫ টি ওয়ানশুটার গান, ১৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসীরা মানুষকে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অস্ত্র ব্যবসা করে আসছে। এয়াড়া সন্ত্রাসী সুমন তার বসত ঘরে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নানা প্রকারের দেশীয় অস্ত্র তৈরি করছে।

সুমনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে অন্তত ৩৫ টি মামলা রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print