ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছলিমপুরে উপকূলে বিবিসি স্টিলের শিপ ইয়ার্ড নির্মাণে জমি ইজারা অবৈধ ঘোষণা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুরে চিহ্নিত বনাঞ্চলের জমিতে বিবিসি স্টিল কোম্পানির শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য জমি ইজারা দেয়াকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। বিবিসি স্টিল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় চিহ্নিত বনের জায়গায় শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য বিবিসি স্টিল কোম্পানিকে ৭ দশমিক ১০ একর জায়গা লিজ দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা) ওই ইজারা বাতিলের জন্য গত বছরের ২৫ মার্চ আইনি নোটিশ দেয়।

কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন ইজারা বাতিল না করায় বনাঞ্চলের জমি ইজারা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ২৮ এপ্রিল রিট আবেদন করে বেলা। এ রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ১৩ মে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দিলেন হাইকোর্ট।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print