ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খালেদা-জিনপিং বৈঠক অনুষ্ঠিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

khaleda-zia
.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় শুরু হওয়া এই বৈঠক ৩৫ মিনিট স্থায়ী হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, উপদেষ্টা সাহিব উদ্দিন আহমেদ প্রমুখ।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের জানান, শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের বন্ধন ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে উভয় দেশের নেতৃবৃন্দ।

দুদিনের সফরে শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন শি জিনপিং। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। ওই বৈঠকে দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print