ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়ায় বুবলি হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর আলোচিত  বুবলি আক্তার হত্যা মামলায় এজহারভুক্ত আসামী মো. মামুন (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (৫ জানুয়ারি) ভোরে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, বুবলি হত্যা মামলায় মো. মামুন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ মে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় রুবেলকে হত্যা করতে গিয়ে সন্ত্রাসীরা শ্বশুর বাড়ী থেকে বেড়াতে আসা রুবেলের বোন বুবলিকে গুলি করে হত্যা করে । হত্যাকাণ্ডের পর সেই রাতেই মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। আর শাহ আলমের ছোট ভাই নূর আলম, তাদের সহযোগী নবী হোসেন, মো. মুছা ও আহমদ কবিরকে পুলিশ গ্রেপ্তার করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print