ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে সেনাবাহিনীর লরি উল্টে নিহত ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি জানান। এতে ২০ জন আহত হয়। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেনাবাহিনীর গাড়িটি সড়কদ্বীপে উঠে গেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সেসব কিছু আমাদের জানানো হয়নি।”

পরে সেনাবাহিনীর রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় এবং আহতদের সিএমএইচে নেওয়া হয়।

ওসি বলেন, “সিএমএইচ থেকে একজন ওয়ার্ড মাস্টার ফোনে আমাকে জানিয়েছেন, ওই দুর্ঘটনায় একজন মারা গেছেন, সুরতহাল করতে হবে। তবে তার পরিচয় জানানো হয়নি।”

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, এ বিষয়ে তারা পরে বিস্তারিত জানাবে।

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে ২৫ মার্চ থেকে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেনা সদস্য মাঠ পর্যায়ে কাজ করছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print