ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির সামনেই ছটফট করতে করতে মৃত্যু বরণ করলেন যুবক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রারা জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ওষুধের ফার্মেসির ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। আজ দুপুরে ওই ব্যক্তি ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই ছটফট করতে করতে মারা যান।

মহসিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মানুষ জড়ো হতে গিয়ে এগিয়ে যাই। দেখি দোকানের ভেতরে একজন পড়ে আছেন।’

‘ঘটনাস্থলে ভাটারা থানা পুলিশও এসেছে। ওষুধ কিনতে এসে ওষুধ নেওয়ার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করে মারা গেছেন বলে ফার্মেসির মালিক জানায়’ যোগ করেন ওই প্রত্যক্ষদর্শী।

ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আকলিমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি ফার্মেসির মধ্যে একজন লোক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এরপর আমাদের থানা পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print