ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির নেতার মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে করোনাভাইরাসে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মির্জা ইসকান্দর মিয়া (৫০) নামে এ নেতা আজ বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মির্জা ইসকান্দর পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সরাইপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল জানান, সকালে জেনারেল হাসপাতালে ইসকান্দার মিয়া নামে একজন করোনায়ভাইরাস রোগী মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসকান্দর মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং  মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর পৃথক বিবৃতিতে বিএনপি নেতার ইসকান্দার মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমাবেদনা জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print