ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এলোপাতাড়ি গুলিতে কাশ্মীরে বাবা-ভাইসহ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উত্তর কাশ্মীরের বন্দিপোরায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বাবা ও ভাইসহ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি নিহত হয়েছেন। এদিকে সন্ত্রাসবাদীদের সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ৯ টায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াসিম বিজেপির সাবেক জেলা প্রেসিডেন্ট ছিলেন।

ওই অঞ্চলের পুলিশ (ডিজিপি) দিলবাগ সিং জানিয়েছেন, বন্দিপোরায় এলাকার পুলিশ স্টেশনের বাইরে নিজেদের দোকানের বাইরে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতা ওয়াসিম বারি। তার সঙ্গে ছিলেন বাবা বসির আহমেদ ও ভাই উমর। রাত ৯টা নাগাদ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় কয়েকজন সন্ত্রাসী। এসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনজন।

বারি, তার ভাই ও বাবাকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বারি পরিবারের নিরাপত্তার দায়িত্বে আট জন কর্মী ছিলেন। কিন্তু সন্ত্রাসী হামলার সময় তারা কেউ উপস্থিত ছিলেন না। সন্ত্রাসবাদীদের সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগে ওই আট জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print