ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২৪ ঘন্টায় ১১৮ জনসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্ত ১৫৩৪১ জন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৯২টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৪১জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৮৭জন এবং উপজেলায় ৩১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এনিয়ে মৃতের সংখ্যা মোট ২৪৬ জন। নতুন ৪৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩২৪৫ জন।।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬২টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৩০জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এছাড়া বেসরকারীভাবে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯১টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print