ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে পাঁচ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে পাঁচজন জয়িতা নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেষ্ট জয়িতাদের হাতে তুলে দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, পার্বত্য জেলা পরিষদ সদস্য বেগম মনোয়ারা আক্তার জাহান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইছ চেয়ারম্যান নাছরিন আক্তারসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এই কর্মসূচীর আওতায় কমলা রঙের বিশ্বের নারী-বাধার পথ দেবেই পাড়ি’’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি জেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন/ শিক্ষা ও চাকুরি, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্যে রাঙামাটির এই পাঁচ নারীকে রাঙামাটি জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print