ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিউইয়র্কে করোনায় চট্টগ্রামের বাসিন্দা পিতা-পুত্রের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিউইর্য়ক থেকে শুভাশিষ বড়ুয়া:

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের হালিশহর এ-ব্লক ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা সন্দ্বীপ নিবাসী, কমিউনিটির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না সিপিএম আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্ক এ ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তারা নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতেন। করোনা আক্রান্ত হয়ে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, নিউইয়র্ক সহ আমেরিকার সবখানে আবার করোনা ভাইরাসের বিস্তার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে । গত এক মাসে নিউইয়র্কে ৭ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

তারা হলেন আবাসন ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬), চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কালাম আজাদ (৭৩), এলমহার্স্টের বাসিন্দা শেফালি বেগম (৫৫)। চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়া (৫৫), লং আইল্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার তৌফিকুল ইসলাম (৬২) (প্যাথলজিষ্ট) এবং সর্বশেষ শিকার এই পিতা-পুত্র।

গতকাল পর্যন্ত নিউইয়র্কে করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন প্রায় ৩৬ হাজার মানুষ এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় ৩ শতাধিক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print