ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাগরিকায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় ছুরিকাঘাতে মো. আনোয়ার (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সাগরিকার বিডি ফুড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার মেরিস নামে একটি তামাক কোম্পানিতে চাকরি করতেন। তিনি নগরের হালিশহর থানার কালীবাড়ি এলাকার মো. সেলিমের ছেলে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, আনোয়ার সিগারেট কোম্পানিতে চাকরি করতেন। শনিবার রাতে সহকর্মীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে পরে চমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাদের ধরতে অভিযান পরিচালনা করছে আমাদের একাধিক টিম।

মো. আনোয়ার নগরের হালিশহর জে ব্লক এলাকার মো. সেলিমের ছেলে। তিনি নামে একটি সিগারেট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, নগরীর সাগরিকা রোড এলাকায় আনোয়ার নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুত্বর আহত হলে তাকে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print