ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১১ জানুয়ারি (সোমবার) বিকেল ৩টায় কর্ণফুলী নদীর দক্ষিণপাড় নতুন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নদীর পানিতে বস্তাবন্দি লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) , পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কর্ণফুলী থানা ও সদরঘাট নৌ থানার পুলিশ।

,

ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, তাৎক্ষনিক লাশের পরিচয় জানা যায়নি। এলাকাটি নৌ পুলিশের অধীন। তারপরেও বিভিন্ন সংস্থার সাথে কর্ণফুলী থানা পুলিশও কাজ করছেন।

ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন ও পুলিশ সুত্র জানায়, নদীর পানিতে ভাসমান লাশের চোখ-মুখ অনেকাংশে বিকৃত হয়ে গেছে।লাশটি নদীর পাড়ে তোলা হলে কাপড়ে মোড়ানো অবস্থায় বাঁধা দেখা যায়। লাশের আনুমানিক বয়স হতে পারে ৩৫/৪০।

পুলিশ জানায়, লাশের সুরতহাল রিপাের্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিলাকে হত্যা করে বেঁধে নদীর পানিতে কেউ ফেলে দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print