ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম জেলার পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৩৬ হাজার ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টাকা।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানা যায়, রবিবার রাত ১টার দিকে পটিয়া থানাধীন শান্তিরহাট মেসার্স ডিডি ফিলিং স্টেশন এর সম্মুখে দুইটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫,৪৮০ পিস ইয়াবাসহ ৫ আসামী মোঃ সিরাজ (৩৮),ওমর ফারুক (২১),গফুর আলম (২৬),আমজাদ হোসেন (৪২) ও জিয়াবুল হক (৪২)কে আটক করা হয়।

অপর একটি অভিযানে আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া এলাকায় মুহাম্মদ ইউনুচ এর বসত ঘরে অভিযান চালিয়ে মুহাম্মদ ইউনুচ (৪৫) ও মোঃ ইছহাক (৪৩) কে ১০,৬৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসআপি নুরুল আবছার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print