ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে ১২ রোহিঙ্গা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.
.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে রোহিঙ্গা ক্যাম্পের নারী,পুরুষ, শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। তারা সবাই ভাসানচরের ক্যাম্পের রোহিঙ্গা।

আজ শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে স্থানীয় আবদুল হালিম নামে এক ব্যক্তি তাদের আটক করে।

আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন (৩৫), জহুর আহাম্মদের মেয়ে রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৫), কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক (২০) ও মেয়ে জুবাইদা (১৬),মন্তাজুলের ছেলে আবুল হায়েজ (১৩),আবুল খায়েরের ছেলে শহিদ (৬) তার ছেলে তারেক (৮), আরমান (১) এবং তার ছেলে ওমাহের (৪)।

আটকৃত রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাইপথে নৌকা ভাড়া করে কক্সবাজার তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর থেকে রওনা করেছিলেন। নৌকার মাঝি রাতের বেলা তাদেরকে চর এলাহী ঘাটে নামিয়ে চলে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকৃকত রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print