ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে মাদক ধরতে গিয়ে মাইক্রোবাস চাপায় পুলিশের এএসআই নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

এএসআই কাজী মোহাম্মদ সালাউদ্দিন

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে মাইক্রোবাস চাপায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন (৩৮) নামে পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১১ জুন) সকাল ৬টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. মাসুম (২৬) নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত এএসআইকাজী সালাহ উদ্দীন বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।

চাঁন্দগাও থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানায়, এএসআই কাজী সালাহ উদ্দীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একটি মাইক্রোবাসে করে মাদকদ্রব্য নেয়া হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে তিনি ওই মাইক্রোবাসকে থামানোর সঙ্কেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিলে ঘটনাস্থলে কাজী সালাউদ্দিন নিহত হন। এ ঘটনায় মো. মাসুম নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ৭শ’ ৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print