ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রিয়াজউদ্দিন বাজারে হোটেল সাফিনায় লাগা আগুন নিয়ন্ত্রণে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আগুনে পুড়ছে হোটল সাফিনা।

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় হোটেল সাফিনাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে প্রসিদ্ধ এই আবাসিক হোটেল আগুনের সূত্রপাত ঘটে।

নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা জানান আগুনের খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে  থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৫টি গাড়ী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এদিকে হোটেল সফিনায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকায় অবস্থিত বহুল পরিচিত এই আবাসিক হোটেলটির ৭ তলায় মঙ্গলবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। শুরুতে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে দুটি করে চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে আরও একটি গাড়ি যোগ দেয়। রাত সোয়া তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আগুন মূলত হোটেল সফিনার ৭ম তলায় থাকা রেস্টুরেন্ট থেকে লেগেছিল। তবে ফারায় সার্ভিসের প্রচেষ্টায় কোনো ফ্লোরে আগুন ছড়ায়নি।

তদন্ত ছাড়া আগুন লাগার কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print