ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এমইএস কলেজ ফের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

?
.

চট্টগ্রাম মহানগরীর খুলশীথানাধীন ওমর গণি এমইএস কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ।  তবে এখনো এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ সংঘর্ষ হয় বলে খুলশী থানার পুলিশ নিশ্চিত করেছেন।

এদিকে সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনায় নগরীর ও আর নিজাম রোড থেকে জিইসি মোড় পর্যন্ত তীব্র যানজনট সৃষ্টি হয়। ক্যম্পাস জুড়ে র‌্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য উপস্থিত রয়েছে।

?
.

খুলশী থানার এসআই বাবলু পাল পাঠক ডট নিউজকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে যায়। এসময় সড়কে বেশকিছু ভাংচুর করেন তারা। তবে এখন পরিস্থিনি নিয়ন্ত্রনে আছে।

এর আগে গত বৃহস্পতিবার আধিপত্য কে কেন্দ্রকরে এমইএস কলেজের জিএস ও মহানগর যুবলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু’র অনুসারীদের সাথে এমইএস কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় কয়েকজন ছাত্রলীগ নেতা কলেজ অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস, কলেজের বিভিন্ন আসবাব পত্র এবং কলেজ অধ্যক্ষের বক্তিগত গাড়ী ভাংচুর করে। এসময় সাধারণ শিক্ষার্থীসহ পাঁচ ছাত্রলীগের নেতা-কর্মী আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, কলেজ থেকে বের হয়ে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী সড়কে থাকা কয়েকটি গাড়ি ভাংচুর করে নগরীর জিইসি মোড় হয়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে গত বৃহস্পতিবারের ঘটনা কে কেন্দ্র করে এ ঘটানা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print