ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডেঙ্গুতে মারা গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা সুমন চন্দ্র ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর। সুমন চন্দ্র ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দফতরে নিরীক্ষা শাখায় কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তিনি ২০১৪ সালে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি ৩ মাসের একটি শিশু সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print