ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ে করতে না পেরে বরগুনায় মামাকে কুপিয়ে ভাগ্নের আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বরগুনায় মামাকে কুপিয়ে চাচার বাড়ি তালতলীতে লুকাতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাহফুজ (১৮) নামে এক কিশোর।

রবিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামে ঘটনাটি ঘটেছে। মাহফুজ বরগুনা জেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা এলাকার নিজাম হাওলাদারের ছেলে।

বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন জানিয়েছেন, মামার শালীকে বিয়ে করতে না পেরে ২৬ অক্টোবর সন্ধ্যায় মাহফুজ তার আপন মামা ফজলু প্যাদাকে কুপিয়ে আহত করেছে। এরপর আত্মগোপনে থাকার জন্য ৪-৫ দিন পূর্বে তার বাবার মামাতো ভাই ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার বাদশা হাওলাদারের বাড়িতে যায়।বিয়ে করতে না পারার লজ্জা ও মামাকে কোপানোর মামলায় ফেঁসে যাওয়ার চিন্তায় তার বাবার আরেক মামাতো ভাই মো. কাওসার হাওলাদারের বসতঘরের দক্ষিণ পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাহফুজ।

বাদশা হাওলাদার তাকে গাছের সঙ্গে ঝুলান্ত অবস্থায় দেখে তালতলী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print