ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়েজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কাউন্সিলর বেলালের বাবা নিহত

নিহত শামসুল আলম (৬৮)।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত শামসুল আলম (৬৮)।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (৬৮)।

আজ সোমবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বায়েজিদ এলাকার শেরশাহ বাংলাবাজার লিংক রোড়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি বায়েজিদ থানাধীন চা বোর্ড এলাকার মৃত আফাজুর রহমানের ছেলে বলে পুলিশ জানায়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুপুরের দিকে বায়েজিদের শেরশাহ বাংলাবাজার লিং রোড এলাকায় ট্রাকচাপায় শামসুল আলম নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শামসুল আলম লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর
আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বাবা

ওসি বলেন, ঘটনায় তাৎক্ষণিক আমরা ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print