ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষককের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাদ্দাম হোসেন আল কাদেরী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সাপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক।

আজ বুধবার সকালে নগরীর মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার হাসেম মঞ্জিল বাড়ির সৈয়দুর রহমানের পুত্র। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।

তার পিতা সৈয়দুর রহমান বলেন, এক সপ্তাহ আগে সাদ্দাম অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা নিশ্চিত করেছেন সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এক সাপ্তাহ ধরে চিকিৎসা চলার পর আজ বুধবার সকাল ৬টায় সে মারা যায়।

এদিকে দুপুর দুইটার সময় ফৌজদারহাটস্থ সফরিয়া মাদ্রাসা মাঠে নামাজে জায়নাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print