ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কারা মহাপরিদর্শকের গাড়িবহরের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জামালপুরে কারা মহাপরিদর্শকের গাড়িবহরের গাড়ির ধাক্কায় সৈয়দ গোলাম সরোয়ার (আকা) নামে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেলে জামালপুর বাইপাস সড়কের শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন পৌরসভার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার (আকা) মোটর সাইকেলযোগে শহর থেকে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা কারা মহাপরিদর্শকের গাড়ীবহরের কোনো এক গাড়ীর সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সৈয়দ গোলাম সরোয়ার আকার মৃত্যু হয়। নিহত আকা জামালপুর শহরতলীর হাট চন্দ্রা এলাকার গোলাম মোস্তফা ছানার ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print